ক্রীড়া প্রতিবেদক
সাইড স্ট্রেইনের চোটে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে পড়া নাহিদ রানা এবার ব্যক্তিগত জীবন সাজালেন বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ২৩ বছর বয়সী এই তরুণ গতিতারকা খেলার মাঠে আপাতত বিরতিতে থাকলেও জীবনের নতুন ইনিংস শুরু করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে টেস্ট দল ঘোষণা না করলেও নাহিদের অস্ট্রেলিয়া সফরে না যাওয়ার বিষয়টি প্রায়ই নিশ্চিত। জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ চলাকালীন পাওয়া এই চোট শেষ পর্যন্ত তাকে গুরুত্বপূর্ণ সিরিজ থেকে দূরে সরিয়ে দিয়েছে। তবে মাঠের এই হতাশার মধ্যেই এসেছে ব্যক্তিগত জীবনের সবচেয়ে আনন্দের খবর। ইনজুরির সময়টাকেই কাজে লাগিয়ে পরিবারের পছন্দে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন নাহিদ। যদিও এ নিয়ে বিস্তারিত কিছুই জানাননি চাঁপাইনবাবগঞ্জের এই ক্রিকেটার।



