এবারো দেশের কৃতী ও আদর্শ মায়েদের সম্মাননা প্রদান করেছে আজাদ প্রোডাক্টস। “রতœগর্ভা মা” সম্মাননা অনুষ্ঠানে এ বছর সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ১০ মাকে অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।
এ বছর সাধারণ ক্যাটাগরিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার তাহমিনা বেগম চৌধুরী “রতœগর্ভা মা” অ্যাওয়ার্ড লাভ করেন। তবে তার জীবনসংগ্রামের পথ মোটেও সহজ ছিল না। স্বাধীনতা-পরবর্তী দেশের অর্থনৈতিক টানাপড়েন ও পারিবারিক প্রতিকূলতার মধ্যেও তিনি নয় সন্তানের ভরণপোষণ এবং শিক্ষার নিশ্চয়তা দিতে নিরলস সংগ্রাম করে গেছেন।
তার ৯ সন্তানই উচ্চশিক্ষা গ্রহণ করে বর্তমানে রাষ্ট্রীয় ও পেশাগত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
সন্তানদের সাফল্যের কারণে স্থানীয়ভাবে তিনি “গর্বিত জননী”, “ম্যাজিস্ট্রেটের মা”, “কমিশনারের মা”, “ম্যাডামের মা” ও “নিউজ কন্ট্রোলারের মা”সহ বিভিন্ন সম্মানসূচক উপাধিতে পরিচিতি লাভ করেছেন।
উল্লেখ্য, তাহমিনা বেগম চৌধুরী এর আগে ২০২১ সালে সফল জননী নারী ক্যাটাগরিতে বুড়িচং উপজেলায় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন। তার এই অর্জন শুধু পরিবার নয়, পুরো এলাকার মানুষের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে। বিজ্ঞপ্তি।



