সিরিজে এগিয়ে ভারত

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজে ৪-০তে জিতেছিল ইংল্যান্ড। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় দিয়েই শুরু করেছে সফরকারীরা। আগে ব্যাটিংয়ে নেমে সব ক’টি উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করেছিল হ্যারি ব্রুকের দল। লক্ষ্য তাড়ায় ২৮ বল হাতে রেখেই ৬ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে যায় শুবমান গিলের দল।

বার্মিংহ্যামে গত পরশু টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮০ দলীয় রানের মধ্যেই ৪ উইকেট হারায়। ১০৭ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর জো রুট ও লিয়াম ডজনের ১২১ রানের জুটিতে কিছুটা ম্যাচ ফেরে তারা। কিন্তু ৬৮ রানে ডজন ফেরার পর সাজঘরের পথ ধরেন জেফরা আরচার, আদিল রশিদ ও জশ টঙ্গু। অপর প্রান্তে কিছুই করার ছিল না ৭৬ বলে ৭৬ রান করা রুটের। ৪৭.৫ ওভারেই অলআউট হয় ইংল্যান্ড। চারটি উইকেট নেন অক্ষর প্যাটেল।

২৫৯ রান তাড়ায় ক্র্যাম্পের কারণে ৮০ রান নিয়ে বাধ্য হয়ে মাঠ ছাড়েন। এরপর দ্রুত দু’টি উইকেট হারানোর পর অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর জুটিতে ৪৫.২ ওভারে ২৬২ রান তুলে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল ভারত।