ডেল্্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাঠপর্যায়ে নারী বিপণনকর্মীদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সাল থেকে প্রতি বছরই একটি বর্ণাঢ্য সম্মেলন আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় সপ্তম বারের মতো ‘নারীকর্মী সম্মেলন-২০২৬’ গতকাল মডার্ন গ্রিন সিটি পার্ক অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ সদস্য মিসেস আদিবা রহমান, এসিআইআই (ইউকে)। মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) উত্তম কুমার সাধুর সভাপতিত্বে মঞ্চে উপবিষ্ট ছিলেন ডিএমডি আনোয়ারুল হক, ডিএমডি অ্যান্ড সিএফও মিলটন বেপারী, এএমডি অ্যান্ড অ্যাকচুয়্যারি মিসেস আফরিন হক ও ইভিপি (উন্নয়ন প্রশাসন) মো: ফরহাদ জলিল। সম্মেলনে সারা দেশ থেকে প্রতিযোগিতার মধ্যেমে যোগ্যতা অর্জনকারী প্রায় ৪০০ জন সফল নারীকর্মী অংশগ্রহণ করেন। এবারের সম্মেলনে মাঠপর্যায়ে কাজে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২১ জন নারীকর্মীকে পদক ও সনদ এবং পাঁচজন নারীকর্মীকে দীর্ঘ কর্মকালীন সম্মাননা স্মারক উত্তরীয় ও সনদ প্রদান করা হয়। নারীকর্মীদের সফলতার গল্প, নানাবিধ ইভেন্ট ছাড়াও এবারই প্রথমবারের মতো কর্মীদের তৈরি পণ্যের পাশাপাশি নিজ নিজ এলাকার প্রসিদ্ধ খাবার ও পণ্যসামগ্রী ‘হাটবাজার’ স্টলে প্রদর্শনের ব্যবস্থা করা হয় যা, সম্মেলনে ভিন্নমাত্রা যোগ করেছে। বিজ্ঞপ্তি।



