উত্তরা ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় ৩০% (২৫% স্টক এবং ৫% নগদ) লভ্যাংশ ঘোষণা এবং লাভ ক্ষতি হিসাবসহ বার্ষিক প্রতিবেদন -২০২৫ অনুমোদন করা হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: আবুল হাশেমসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত শেয়ারহোল্ডাররা ব্যাংকের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।



