আইএফআইপিএলসির নতুন এমডি মোহাম্মদ খোরশেদ আলম

Printed Edition

শরীয়াহ্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট পিএলসির (আইএফআইপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোহাম্মদ খোরশেদ আলম যোগদান করেছেন।

ব্যাংকিং খাতে প্রায় ২৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ খোরশেদ আলম এর আগে ইন্টারন্যশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি দীর্ঘ ১৬ বছর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে কর্মরত ছিলেন। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংকটির শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে এবং আভ্যন্তরীণ নিয়ন্ত্রন ও পরিপালন, নিরীক্ষা, মানবসম্পদ ব্যবস্থাপনা, শিক্ষা ও উন্নয়ন, আর্থিক অন্তর্র্ভুুক্তি, খেলাপী ঋণ পুনরুদ্ধার ও ব্যবস্থাপনা বিভাগে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ খোরশেদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।