আলজাজিরা
উত্তর কোরিয়ার রাষ্ট্র-সমর্থিত সাইবার হামলাকারীরা সামরিক, কূটনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা সংবেদনশীল খাতে হামলা চালাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করছে। দক্ষিণ কোরিয়াভিত্তিক সাইবার নিরাপত্তা সংস্থা ‘জেনিয়াস’-এর সদ্য প্রকাশিত এক গবেষণায় পিয়ংইয়ংয়ের এ নতুন কৌশলের তথ্য উন্মোচিত হয়েছে।
সোমবার প্রকাশিত ওই রিপোর্টে উল্লেখ করা হয়, উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থার অনুগত হ্যাকার গোষ্ঠী ‘কিমসুকি’ স্পিয়ার-ফিশিং হামলার জন্য এআই প্রযুক্তি দিয়ে নিখুঁত ও ছদ্মবেশী নথিপত্র তৈরি করছে। বাহ্যিকভাবে বিভিন্ন গবেষণা তথ্য বা আমন্ত্রণপত্রের মতো মনে হলেও মূলত এসব ফাইলের আড়ালে লুকানো থাকছে ক্ষতিকর সফটওয়্যার।
নিজেদের উপস্থিতি গোপন রাখতে হ্যাকাররা ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করতে সক্ষম ওলামা, জিপিটি-ফোরঅল ও এমস্টির মতো উন্মুক্ত ওপেন-সোর্স এআই টুল ব্যবহার করছে।



