বিকেএসপিকে ৩ লাখ টাকা দাবি পরিশোধ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের

Printed Edition

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স গ্রুপ ও স্বাস্থ্য বীমা চুক্তির আলোকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিকে তিন লাখ টাকা পরিশোধ করেছে। গতকাল কাওরান বাজারের ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে এ চেক হস্তান্তর করা হয়। ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের উপস্থিতিতে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: কাজিম উদ্দিন বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো: সাইফ উল্যাহর কাছে এ চেক হস্তান্তর করেন। বিকেএসপির একজন শিক্ষার্থীর মৃত্যুতে ও দুইজন শিক্ষার্থীর স্বাস্থ্যবীমা বাবদ এ দাবি পরিশোধ করে ন্যাশনাল লাইফ। অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, আইটি প্রধান ইভিপি এম এম ময়েজ উদ্দিন, গ্রুপ বীমা বিভাগের প্রধান ইভিপি কাজী মোহাম্মদ মহসীন, কোম্পানি সচিব মো: জিয়াউর রহমান ও জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।