বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত তেল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধান ও উৎপাদনকারী সংস্থা পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে মনোনীত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেলকে শুভেচ্ছা জানিয়েছে মেডিস্কয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড পরিবার। সাবেক এই জাতীয় যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক সোনারগাঁয়ের সন্তান। গতকাল মঙ্গলবার ওয়ালিউর রহমানের ঢাকাস্থ বাসভবনে গিয়ে মেডিস্কয়ার পরিবারের সদস্যরা তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মেডিস্কয়ার হাসপাতালের পরিচালক ডা: সজীব রায়হান, লুৎফুর রহমান, ডা: সেলিম মোল্লা, মাহবুবুর রশিদ, মীর শফিকুল ইসলাম ও সুমন মিয়াসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। কাঞ্চন শিল্পাঞ্চল (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।



