আড়াইহাজারে মৌখিক ময়নাতদন্ত প্রকল্পের উদ্বোধন

Printed Edition

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে মৃত্যু নিবন্ধন ও মৃত্যুর কারণ নির্ধারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ‘ভার্বাল অটোপসি’ পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে চিকিৎসকের উপস্থিতি ছাড়া সংঘটিত মৃত্যুর সম্ভাব্য কারণ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে, যা ভবিষ্যতে স্বাস্থ্যসেবা পরিকল্পনা ও নীতিনির্ধারণে কাজে লাগবে।

উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাবিবুর রহমান, ডা: জাহিদ, ডা: আরিফুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, প্রেস ক্লাব সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাবিবুর রহমান জানান, ভার্বাল অটোপসি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত জনস্বাস্থ্য গবেষণা পদ্ধতি। কোনো ব্যক্তি চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া মারা গেলে প্রশিক্ষিত কর্মীরা তার পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নেবেন।