আইআইইউসির ইইই ক্লাবের উদ্যোগে সেলাই মেশিন প্রদান

Printed Edition

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইইই ক্লাব সমাজকল্যাণ কমিটির উদ্যোগে এক পরিবারের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সেলাই মেশিন দেয়া হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সেমিনার কক্ষে এই সেলাই মেশিনটি হস্তান্তর করা হয়। সেলাই মেশিন হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ইইই বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস কে মো: গোলাম মোস্তফা, ইইই ক্লাবের সভাপতি সৈয়দ আল্লামাহ ইকবাল, সহসভাপতি ইঞ্জিনিয়ার মো: নাজমুস সাকিব ও কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: লোকমান হোসাইন। বিজ্ঞপ্তি।