বাংলাদেশে ডংফেং লিউঝু মোটরের এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে নিয়োগ পেয়েছে আকিজ ভেঞ্চার গ্রুপের সবুজ মোবিলিটি ও নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান অ্যারিয়াল (অজঊঅখ)। বুধবার তারা রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এক জমকালো অনুষ্ঠানে উন্মোচন করেছে আধুনিক বৈদ্যুতিক স্পোর্টস এসইউভি ‘ফোরথিং ফ্রাইডে’। এ সময় ফোরথিংয়ের প্রতিনিধিরা ছাড়াও অ্যারিয়ালের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিলার ও ব্যাংকিং পার্টনার, করপোরেট ফ্লিট গ্রাহক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফোরথিং ব্র্যান্ডের পরিচিতি তুলে ধরার পর গাড়িটি উন্মোচন ও ফোরথিং ফ্রাইডের খুঁটিনাটি ফিচার এবং সারা দেশে অ্যারিয়ালের সার্ভিস নেটওয়ার্ক ও চার্জিং পরিকল্পনা উপস্থাপন করা হয়। আকিজ ভেঞ্চার গ্রুপের সবুজ মোবিলিটি ও নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান অ্যারিয়াল এক ছাদের নিচেই সম্পূর্ণ বৈদ্যুতিক পরিবহন ইকোসিস্টেম দিতে সক্ষম। যাত্রীবাহী বৈদ্যুতিক গাড়ি, বাণিজ্যিক যানবাহন, ফ্রিজার ভ্যান ও ইলেকট্রিক বাস থেকে শুরু করে চার্জিং অবকাঠামো, অর্থায়ন এবং বিক্রয়োত্তর সেবা- সবই রয়েছে প্রতিষ্ঠানটির সেবার আওতায়। বিজ্ঞপ্তি।



