আল্লামা সাঈদীর স্মরণে দোয়া

চট্টগ্রামে পাঁচদিনের তাফসিরুল কুরআন মাহফিল শুরু ২১ ডিসেম্বর

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম আয়োজিত ৫ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল আগামী ২১ থেকে ২৫ ডিসেম্বর স্থানীয় প্যারেড ময়দানে অনুষ্ঠিত হবে। এবারের মাহফিলে প্রধান মোফাচ্ছির থাকবেন ড. মিজানুর রহমান আযহারী।

এদিকে মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে এন্তেজামিয়া কমিটির প্রথম সভা ও শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মরণে দোয়া মাহফিল শনিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহেরের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী মোহাম্মদ নজরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, চট্টগ্রামের পাঁচ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক মুফাচ্ছিরে কুরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ:)। তিনি বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে সারা জীবন পবিত্র কুরআনের তাফসির মাহফিলের মাধ্যমে ধর্ম বর্ণ, দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে ইসলাম তথা আল্লাহ ও রাসূল সা: এর পথে আহ্বান করে গেছেন। কুরআন সুন্নার শাসন প্রতিষ্ঠার সংগ্রামে ছিলেন নিবেদিত প্রাণ। ১৪ আগস্ট ছিল তার শাহাদাত বার্ষিকী। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পরিষদ চট্টগ্রামের সহ-সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপদেষ্টা অধ্যাপক নুরুল আমিন, অধ্যাপক ড. আবু বকর রফিক, দৈনিক কর্ণফুলী সম্পাদক আফসার উদ্দীন চৌধুরী, সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, সাবেক ছাত্রনেতা ফয়সাল মোহাম্মদ ইউনুস, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা: সিদ্দিকুর রহমান, মাহফিল স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সলীমুজ্জামান প্রমুখ।

সভা শেষে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান।