বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মজিদের মৃত্যুতে শোকসভা

Printed Edition

রাজধানীর মতিঝিল কিচেন ইয়ার্ড চায়নিজ ও পার্টি সেন্টারে বুধবার বেতাগী হাইস্কুলের সাবেক ছাত্র এবং বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ আবদুল মজিদের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ ও বেতাগী হাইস্কুলের ১৯৫৮ ব্যাচের শিক্ষার্থী মো: জুলফিকার আলি জলফু। বক্তব্য রাখেন বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জিয়াউল কবির দুলু, বরগুনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল কুদ্দুছ, সাবেক আইন প্রতিমন্ত্রীর এপিএস সাব্বির আহমেদ, বরিশাল বিভাগ সমিতির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এনায়েত হোসেন আকন্দ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ বি এম সুলতান আহমদ, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরিফুর রহমান আরিফ, আয়োজন কমিটির আহ্বায়ক আলহাজ মো: ফজলুর রহমান, সদস্যসচিব ইঞ্জিনিয়ার আল আমিন খান সুমন, মরহুমের বড় ছেলে কামরুজ্জামান সোহেল প্রমুখ।

সভাশেষে বেতাগী হাইস্কুলের সাবেক শিক্ষার্থী সম্প্রতি মৃত্যুবরণকারী আবদুল মজিদ, ইঞ্জিনিয়ার নুরুল হক সিকদার, আবদুল মান্নান হাওলাদার, আহমেদ সোবহান, লাভলুসহ অন্যদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।