প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ওয়াসার পক্ষে রাজধানীর আফতাবনগর সংলগ্ন দাশেরকান্দি পয়ঃশোধনাগার কম্পাউন্ডে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো: আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) এ কে এ এম ফজলুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো: মিজানুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওঅ্যান্ডএম) মির্জা গোলাম কিবরিয়া,উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিঅ্যান্ডডি) মো: আজিজুল হকসহ অন্য প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



