নৈতিক ও চারিত্রিক গুণাবলি অর্জন করতে হবে : ফখরুল ইসলাম

Printed Edition

সিলেট ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ইনসাফভিত্তিক সমাজ ও মানবিক বাংলাদেশ গঠনে সংগঠনের দায়িত্বশীলদের জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি নৈতিক ও চারিত্রিক গুণাবলি অর্জন করতে হবে। জনগণের সুখে-দুঃখে পাশে থেকে তাদের আস্থা ও ভালোবাসা অর্জনে গুরুত্ব দিতে হবে।

গত শুক্রবার সিলেট মহানগর জামায়াত আয়োজিত ইউনিট সভাপতি ও সেক্রেটারিদের দিনব্যাপী শিক্ষাশিবিরে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় শিক্ষাশিবিরে দারসুল কুরআন পেশ করেন নায়েবে আমির হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন। বক্তব্য দেন সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিনসহ থানা আমির-সেক্রেটারিরা।

শিক্ষাশিবিরে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সভাপতি-সেক্রেটারিরা অংশ নেন।