উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে চুক্তি

Printed Edition

দেশের ব্যাংকিং ও ডিজিটাল আর্থিক সেবাকে আরো গতিশীল ও গ্রাহকবান্ধব করার লক্ষ্যে উত্তরা ব্যাংক পিএলসি এবং নগদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত সোমবার ঢাকায় উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়। এখন থেকে ব্যাংকের গ্রাহকরা উত্তরা ব্যাংকের মোবাইল এ্যাপস ব্যবহারের মাধ্যমে নিজ নিজ হিসাব থেকে ‘নগদ’-এ সহজেই টাকা স্থানান্তর করতে পারবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নগদের অ্যাডমিনিস্ট্রেটর (বিপিও) মো: মোতাছিম বিল্লাহ। বিজ্ঞপ্তি।