রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাসমূহের ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩০ জুন ২০২৬ ভিত্তিক বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেটের গ্র্যান্ড মোস্তফা হোটেলের কনফারেন্স হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: মইন উদ্দিন মাসুদ। এতে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক কমল ভট্টাচার্য্য। এ সময় ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো: ফজলুল হক, জয়া চৌধুরী, বিপ্লব কুমার তালুকদার, মোহাম্মদ আশরাফ হোসেন, মাসুক-ই-এলাহী ও মোহাম্মদ আজগর হোসাইনসহ সিলেট বিভাগের আওতাধীন কর্পোরেট শাখার নির্বাহী, সব শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



