ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকার চারটি জোন ও দু’টি করপোরেট শাখা, ময়মনসিংহ, নোয়াখালী ও ফরিদপুর জোনসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো: আলতাফ হুসাইন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো: রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মো: মাকসুদুর রহমান। সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান, দু’টি করপোরেট শাখার প্রধান ও উপশাখার ইনচার্জরা সংযুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি।



