সিটিজেনস ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Printed Edition

সিটিজেনস্ ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে, গত ১৪ জুন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য সর্বজনাব মাসুদুজ্জামান, মোখলেসুর রহমান, এস. এম. শফিকুল হক; স্বতন্ত্র পরিচালক এন কে এ মবিন এবং এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়াও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন সভায় উপস্থিত ছিলেন। সিটিজেনস ব্যাংক ২০২৫ সালে উল্লেখযোগ্য আর্থিক সাফল্য অর্জন করে, পরিচালন মুনাফা ২১ শতাংশ বৃদ্ধি পায়। একই সময়ে আমানত ৩০ শতাংশ এবং ঋণ ও অগ্রিম ৩৪ শতাংশ বৃদ্ধি পায় এবং খেলাপি ঋণের হার (এনপিএল) মাত্র ০.২০ শতাংশে সীমাবদ্ধ থাকে। বিজ্ঞপ্তি।