উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা এবং কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক গঠিত তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: কবির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান। পূবালী ব্যাংক পিএলসির পক্ষে সিএমএসএমই ডিভিশনের প্রধান ও মহাব্যবস্থাপক চৌধুরী আব্দুল ওয়াহেদ এবং বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



