লোহিত সাগরে ইসরাইলি জাহাজে পূর্ণ নিষেধাজ্ঞা হাউছিদের

Printed Edition

দ্য ন্যাশনাল

ইসরাইলের বিরুদ্ধে নতুন করে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হাউছিরা। গতকাল সোমবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালী ও আশপাশের নৌপথে ইসরাইলের মালিকানাধীন বা ইসরাইল সংশ্লিষ্ট যেকোনো জাহাজ চলাচল করতে পারবে না।

হাউছিরা বলছে, গাজায় চলমান ইসরাইলের সামরিক অভিযান এবং ফিলিস্তিনিদের ওপর অব্যাহত হামলার প্রতিবাদে এই নৌ-অবরোধ আরোপ করা হয়েছে। একইসাথে তারা ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবিও করেছে।

বিবৃতিতে হাউছিরা স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছে, ইসরাইল যদি তার সামরিক অভিযান আরো বাড়ায় বা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করে, তাহলে তারাও হামলার পরিধি বাড়াবে। গোষ্ঠীটি দাবি করেছে, শুধু ইয়েমেনের স্বার্থেই নয়, বরং ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকের জনগণের প্রতি সংহতি জানিয়েই তারা এই অবস্থান নিয়েছে। হাউছিরা আরো বলেছে, ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকের জনগণের বিরুদ্ধে অন্যায় ও অবরোধ চলতে থাকলে আমরা চুপ করে বসে থাকব না।