সিলেট ব্যুরো
সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সিলেট বিজিবি আনুমানিক দুই কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে। গতকাল এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অপারেশন দল এবং অধীনস্থ বিওপিগুলো কর্তৃক বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অপারেশন দল সিলেট জেলার কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ী, কম্বল, মদ এবং বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য দুইকেটি কোটি ৫০ লক্ষ টাকা। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানী মালামালগুলোর সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।



