চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল ও অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডি, ঢাকার (লাইসেন্সি : জেএমআই স্পেশালাইজড হসপিটাল পিএলসি) যৌথ উদ্যোগে রোববার একটি আন্তর্জাতিক কন্টিনিউয়িং মেডিক্যাল এডুকেশন (সিএমই) প্রোগ্রাম ফর ডক্টরস আয়োজন করা হয়। বিশেষায়িত ইউরোলজি রোবটিক সার্জারি, ল্যাপারোস্কপি অ্যান্ড এন্ডোস্কোপি বিষয়ক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞের সাথে জ্ঞানবিনিময়ে অংশ নিতে প্রায় ১০০ বাংলাদেশী মেডিক্যাল শিক্ষার্থী, পোস্ট গ্র্যাজুয়েট রেসিডেন্ট ও কনসালট্যান্ট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং এতে বিশেষ দুইটি সেশন অনুষ্ঠিত হয় : ‘অ্যাডভান্টেজ অব রোবোটিক্স ইন প্রস্টেট অ্যান্ড রেনাল টিউমার’ ও ‘ল্যাপারোস্কোপিক এড্রেনালেকটমি ইন দ্য মডার্ন এরা’। মূল বক্তব্য উপস্থাপন করেন, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের অভিজ্ঞ বিশেষজ্ঞ রোবটিক ইউরোলজি সার্জন ডা: দীপক রাঘাভান ও অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডির ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা: মো: নাসির উদ্দিন (কাজল)। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডির সিইও ডা: তামজীদ আলম। বিজ্ঞপ্তি।



