মাদারীপুরে মহিলা মাদরাসায় হাতবোমা বিস্ফোরণে আহত ৪

Printed Edition

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদরাসার ভেতর হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত চার শিক্ষার্থী। একজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ঢাকায়। শনিবার সকালে কালকিনি পৌরসভার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদরাসায় আসে শিক্ষার্থীরা। হঠাৎ ওই মাদরাসার ভেতর ইমন সরদারের বসতঘরের সামনে হাতবোমা বিস্ফোরণ হয়। বোমার প্রকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। এতে আহত হয় মাদরাসার অন্তত চার শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কালকিনি থানা পুলিশ। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আবিদা আক্তার নামে আহত একজনকে ঢাকায় প্রেরণ করেছে চিকিৎসক।