উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: আবুল হাশেম গত সোমবার ডিজিটাল লেনদেনকে আরো সহজ, দ্রুত ও নিরাপদ করতে ব্যাংকের লেডিস ব্র্যাঞ্চ, ঢাকায় ইঅঘএখঅ ছজ গবৎপযধহঃ সংযুক্তিকরণ অনুষ্ঠান এর উদ্বোধন করেন। এই আয়োজনের মাধ্যমে ব্যবসায়ীদের ইঅঘএখঅ ছজ-এর আওতায় যুক্ত করার পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে দ্রুত ও নিরাপদে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আলী সামনুন, নির্বাহী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোহাম্মদ লিটন পাশা খান এবং মহাব্যবস্থাপক কামরুজ্জামানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



