প্যারিসে আলোচনা সভায় জুলাই বিপ্লবের চেতনায় ঐক্যের আহ্বান

Printed Edition

মোহাম্মদ মাহবুব হোসাইন ফ্রান্স থেকে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি এবং ঐতিহাসিক জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স-এর উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার প্যারিসের একটি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স-এর সভাপতি আবুল খায়ের লস্কর। এতে ফ্রান্সপ্রবাসী বিভিন্ন শ্রেণিপেশার বাংলাদেশী নাগরিক, সাংবাদিক, সমাজকর্মী, আইনজীবী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া এবং কার্যকরী সদস্য শহিদুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বাগপা)-এর চেয়ারম্যান ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা নিশ্চিত করা সময়ের দাবি।

এ ছাড়া বক্তব্য দেন- ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর সদস্য সাংবাদিক সরদার হাসান ইলিয়াস (তানিম), অ্যাক্টিভিস্ট মীর জাহান, এইড পয়েন্টের পরিচালক ফয়সাল আহমেদ, সাংবাদিক অনুক্ত কামরুল, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স-এর কার্যকরী পরিষদের সদস্য জিয়াউদ্দিন চৌধুরী, মহাকাশ গবেষক ইকরামুল কবির, ফাহিম মাহমুদ, আদাফ-এর স্বত্বাধিকারী তানভীর ওয়াদুদ, কাজী শাহীন এবং মো: জাহিদুল ইসলাম। বক্তারা বলেন, জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য বাস্তবায়নে জুলাই সনদের বিষয়গুলো কার্যকর করা এবং গণভোটের রায় বাস্তবায়ন জরুরি। তারা বলেন, জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার নিশ্চিত করার মাধ্যমেই একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।