চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলমের বাবা হাজী সুলতান আহমদ তালুকদার (৮১) গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তিন ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। লালানগর মৌলভী বাড়ি জামে মসজিদ মাঠে আজ সকাল সাড়ে ১০টায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা।



