সম্প্রতি উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে উত্তরা ইউনিভার্সিটি এশিয়া ও আফ্রিকার শীর্ষস্থানীয় ২২টি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ইন্দোনেশিয়ার জাকার্তার ইন্দোনেশিয়া কনভেনশন সেন্টারে ২২-২৫ জুন অনুষ্ঠিত ৫ম গ্লোবাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট কংগ্রেস ২০২৬-এ এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
টাইমস হায়ার এডুকেশন আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ, নীতিনির্ধারক, গবেষক এবং শিক্ষা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। সম্মেলনে টেকসই উন্নয়নে উচ্চশিক্ষার ভূমিকা এবং বৈশ্বিক একাডেমিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবিদ আজিজ এবং ইনস্টিটিউশনাল র্যাংকিং সেলের পরিচালক শেখ ইয়াসা শান। চার দিনব্যাপী সম্মেলনে তারা বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক, কৌশলগত সম্পর্ক তৈরি এবং অ্যাকাডেমিক আলোচনায় অংশ নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ২২টি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা করেন।
এই বিশাল উদ্যোগের বড় অংশজুড়েই রয়েছে ইন্দোনেশিয়া। দেশটির শীর্ষস্থানীয় ১৫টি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি করেছে উত্তরা ইউনিভার্সিটি। এর মধ্যে রয়েছে পূর্ব জাভার অন্যতম সেরা পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি ইউনিভার্সিতাস ব্রাবিজায়া এবং ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত দেশটির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ জাকার্তা। এ ছাড়াও রয়েছে প্রযুক্তি ও আধুনিক শিক্ষার ক্ষেত্রে যুক্ত হয়েছে ফলিত বিজ্ঞান ও মহাকাশ গবেষণার জন্য খ্যাত ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ আহমদ দাহলান , ডিজিটাল উদ্ভাবনে এগিয়ে থাকা ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ সুরাবায়া এবং ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়া ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ রিয়াউ। বিজ্ঞপ্তি।



