দুর্গাপূজাকে সামনে রেখে আ’লীগ সুযোগ নিতে পারে : হুইপ জি.কে গউছ

Printed Edition

সুনামগঞ্জ প্রতিনিধি

হুইপ জি.কে গউছ বলেছেন, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা সুযোগ নিতে পারে। সে জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। পূজামণ্ডপে মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, সার্বক্ষণিক আনসার মোতায়েন, পুলিশের টহল জোরদারসহ মণ্ডপ এলাকায় নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্যও বলেন তিনি। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ডিসেম্বরে আসা যাওয়া নিয়ে গুজব ছড়াচ্ছে। বাংলাদেশে যেখানে মানুষ আছে, সেখানেই বিএনপি আছে। কাজেই আসা যাওয়ার ভর দেখাবেন না বলে মন্তব্য করেন তিনি।

সোমবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।