হোটেল সোনারগাঁওয়ে নগর স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Printed Edition

‘ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্টের (ওটচঐচঝচ)’ অর্জিত সাফল্য এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বুধবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ইনসাইটস ডিসেমিনেশন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রধান সিটি করপোরেশনগুলোতে নগর জনস্বাস্থ্য প্রতিরোধমূলক সেবা জোরদারকরণের এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নগর স্বাস্থ্যব্যবস্থার আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে বলেন, নগরাঞ্চলের বাসিন্দা, বিশেষ করে নি¤œ আয়ের মানুষের জন্য প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই প্রকল্পের অভিজ্ঞতা ও তথ্য ভবিষ্যতে একটি টেকসই ও শক্তিশালী নগর স্বাস্থ্য নেটওয়ার্ক গড়ে তুলতে নীতিনির্ধারণে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বিকেন্দ্রীকৃত স্বাস্থ্যব্যবস্থা এবং সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধে সিটি করপোরেশনগুলোর ভূমিকার কথা তুলে ধরেন। প্রকল্পের অন্যতম অংশীদার বিশ্বব্যাংকের পক্ষে বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র অপারেশনস অফিসার ও টাস্ক টিম লিডার মিস ইফফাত মাহমুদ। উপস্থিত ছিলেন কো-টাস্ক টিম লিডার ওয়ামেক রেজা। মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো: শফিকুল ইসলাম খান, দক্ষিণের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা: শাহাদাত হোসেন। কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো: মাহমুদুল হাসান, যুগ্মসচিব (নগর উন্নয়ন) পরিমল সরকার, উপসচিব (নগর উন্নয়ন) রবিউল ইসলাম এবং উপসচিব (প্রশাসন) ও প্রকল্পের উপপরিচালক জিয়াউর রহমান বক্তব্য রাখেন।

এ ছাড়াও প্রকল্পের কারিগরি ও মাঠপর্যায়ের তথ্য-উপাত্ত উপস্থাপন করেন প্রকল্প পরামর্শক দল, তারা হলেন মো: আমিনুল ইসলাম, ড. মো: বিল্লাল হোসেন, ড. মুহ: শের আলী, এস এম আব্দুল মোত্তালিব, রাজীব চৌধুরী, মো: জাহিদ হোসেন, সামস উদ্দিন মো: রাফি, ড. শারমিন মিজান পিএইচডি, মো: সালাউদ্দিন আহমেদ, এ জে মিনহাজ উদ্দিন আহমদ এবং মো: এনামুল হক।

কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব এবং প্রকল্প পরিচালক আবুল খায়েক মোহাম্মদ হাফিজুল্লাহ খান। বিজ্ঞপ্তি।