র‌্যাংকিংয়ে ২৩ ধাপ উন্নতি নাহিদ রানার

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে গত পরশু আগুনঝরা বোলিং করেছেন তরুণ পেসার নাহিদ রানা। ২২ গজের উইকেটে গতি আর বাউন্সের যে পসরা সাজিয়েছিলেন, তাতে নাভিশ্বাস ওঠার দশা হয়েছিল অসি ব্যাটারদের। ১০ ওভারে ৪১ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। এমন পারফরম্যান্সের পুরস্কারও হাতেনাতে পেলেন আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে।

আইসিসি র‌্যাংকিংয়ের যে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে, সেখানে বড় লাফ দিয়েছেন নাহিদ রানা। ৫৩৫ রেটিং পয়েন্ট নিয়ে ৪৭ থেকে এক লাফে ২৩ ধাপ এগিয়ে উঠে ২৪-এ উঠেছেন এই পেসার। মেহেদী হাসান মিরাজ ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে আছেন আগের অবস্থানেই (৮)। ব্যাটারদের মধ্যে সবার ওপরে তৌহিদ হৃদয়।