চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি শাহাব উদ্দিন নীপুর দায়িত্ব গ্রহণ

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন নীপু। রোববার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভাগীয় সহকর্মীরা তাকে বরণ করে নেন। বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী শাহাব উদ্দিন ২০০৬ সালে প্রভাষক হিসেবে যোগ দেন। গত ১৫ জানুয়ারি বিদায়ী সভাপতি রওশন আক্তারের কার্যকাল শেষ হলে ওই দিন বিকেলে তিনি দায়িত্বভার হস্তান্তর করেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার আনুষ্ঠানিকভাবে তিনি সভাপতি হিসেবে দায়িত্ব নেন। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিভাগীয় সহকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি।