রানীনগরে পৃথক অভিযানে গ্রেফতার ২

Printed Edition

রানীনগর (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর রানীনগরে পৃথক অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী এবং গরু চুরির ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল কাজী ওরফে লুক্কার মেয়ে রিপা খাতুন (২৪) এবং ভবানীপুর গ্রামের কালাম সরদারের ছেলে সেলিম উদ্দীন (৩২)।

রানীনগর থানার ওসি জাকারিয়া মণ্ডল জানান, গ্রেফতার দুইজনকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।