বিবিসি
হাঙ্গেরির প্রেসিডেন্ট টমাস সুলিয়ক শেষ পর্যন্ত পদ ছাড়তে রাজি হয়েছেন, যিনি সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। গত শনিবার দেশের সংবিধানের ১৭তম সংশোধনীতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট সুলিয়ক। এই নতুন সংশোধনীর ফলে গতকাল রোববার মধ্যরাত থেকেই তার রাষ্ট্রপতির মেয়াদের সমাপ্তি ঘটছে। চলতি বছরের এপ্রিল মাসের সাধারণ নির্বাচনে বড় জয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন পিটার মাজিয়ার। এর মাধ্যমে ভিক্টর অরবানের টানা ১৬ বছরের শাসনের অবসান ঘটে। এরপর মাজিয়ারের ক্ষমতাসীন তিসজা পার্টি পার্লামেন্টে তাদের একক সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে এই সাংবিধানিক সংশোধনীটি পাস করায়। প্রধানমন্ত্রী মাজিয়ারের দাবি, সাবেক সরকারের ক্ষমতাকাঠামো ভেঙে দেয়ার জন্য দেশের মানুষ তাকে স্পষ্ট রায় দিয়েছে। একই সাথে সুলিয়কের নেতৃত্বের প্রতি জনগণের তীব্র আস্থার সঙ্কট তৈরি হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
এই সংশোধনীর মাধ্যমে কেবল রাষ্ট্রপতির মেয়াদের অবসানই ঘটানো হয়নি, বরং আরো কিছু বড় সংস্কার আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আইন প্রণেতাদের দায়িত্ব পালনের সর্বোচ্চ সময়সীমা ১২ বছর নির্ধারণ করা হয়েছে।



