নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

Printed Edition
ঘটন-অঘটন সুন্দরবন
ঘটন-অঘটন সুন্দরবন

একশ’ সত্তর.

ব্যাটার মতলব কউ? ঠিক বোঝা যাচ্ছে না। কিন্তু প্রস্তাবটা মন্দ নয়। যত যাই হোক, এই সাহেবসুবো পোশাকওয়ালা লোক নৌকায় দেখলে ওরা শুধু পর্যটক ভাববে না। পর্যটক এত গহিন জঙ্গলের ভেতরে ঘোরাফেরা করে না। ওরা ঠিকই বুঝে ফেলবে। চোরের মন পুলিশ পুলিশ।

ইনতাজ আলী নাভিদের সাথে অনেক সহজভাবে কথা বলছে। সে বুঝে ফেলেছে স্যার ভালো লোক। তার ক্ষতি করবে না। ইনতাজ আলী অনেক প্রসঙ্গেই কথা বলল। তার কথা শুনেই বেশ বোঝা যায় যে, সে জঙ্গলের অভিজ্ঞ লোক। হাকিম মাঝির মতো আকাট মূর্খ নয়। সুন্দরবনের এরকম নামের ব্যাখ্যাও তার কাছ থেকে পাওয়া গেল। সুন্দরী গাছ এই বনের প্রধান বৃক্ষ। সুন্দরীবন থেকে সুন্দরবন নাম হয়েছে। আবার কেউ কেউ বলে, ‘সমুন্দরের সাথে এই বন বলে একে সমুন্দরবন’ বলে।

নাভিদ বলল, ‘আমার তো মনে হয় এটা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর বন। এর চেয়ে দেখতে সুন্দর আর কোনো বন পৃথিবীর কোথাও আছে বলে তো মনে হয় না। এ কারণেই এর নাম সুন্দরবন।’ (চলবে)