আনাদোলু ও আলজাজিরা
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সর্বশেষ হামলায় দুই শিশুসহ অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-শিফা হাসপাতালের একটি সূত্র আলজাজিরাকে জানায়, গাজা সিটির পশ্চিমে আল-কাতিবা এলাকায় হামলায় আরো আটজন আহত হয়েছেন। হামলায় দু’টি যানবাহনও ধ্বংস হয়ে যায়। গাজার সরকারি গণমাধ্যম দফতরের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বলেন, গাজা সিটিতে ইসরাইলি কমান্ডোরা অভিযান চালানোর চেষ্টা করলে তাদের শনাক্ত করা হয়। এরপর ১০টির বেশি যুদ্ধবিমান দিয়ে ব্যাপক বিমান হামলা চালানো হয়। পৃথক ঘটনায় মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বে ইসরাইলি বাহিনীর গুলিতে ইসরা আল-হিসি নামে এক কিশোরী নিহত এবং দু’জন আহত হয়েছেন।
হাসপাতাল খালি করার নির্দেশ
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার কয়েকটি এলাকায় ‘হুমকি দূর করার উদ্দেশ্যে’ হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে দু’টি যানবাহনও আঘাতপ্রাপ্ত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, চলমান হামলার কারণে আমেরিকান ফিল্ড হাসপাতালকে দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তাদের ভাষায়, ঘটনাটি এখনো ‘চলমান’ এবং পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল।
মসজিদে আগুন দেয়ার চেষ্টা
উত্তর পশ্চিম তীরের বাজরিয়া শহরে মঙ্গলবার ভোরে ইসরাইলি বসতিস্থাপনকারীরা নূর আল-দীন জেঙ্গি মসজিদে ঢোকার চেষ্টা করে।



