মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন।
উপজেলার বনাঞ্চল টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার অরণখোলা ইউনিয়নের টেলকি জলই এলাকায় পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংকে ছাগল পড়ে গেলে তা উদ্ধার করতে প্রথমে গ্রাবিয়েল নকরেক (৪৫) নামে। কিছু সময় পার হলে তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় একে একে আরো তিনজন ওই পরিত্যক্ত কূপে নামলে তাদেরও কোনো সাড়াশব্দ না মিললে স্থানীয় লোকজন বিষয়টি মধুপুর ফায়ার সার্ভিসকে জানান। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত ওই ট্যাংকের ভিতর থেকে একে একে চারজনের লাশ উদ্ধার করে।
মৃত ব্যক্তিরা হলেন, বাবলু হাদিমা (৩৫), নেইমার ম্রং (১০), রতন নকরেক (২৫) ও গ্রাব্রিয়েল নকরেক (৪৫)।
মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক জানান, একই পরিবারের চারজন নিহতের ঘটনাটি মর্মান্তিক। এ বিষয় মধুপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



