আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) রোভার স্কাউটস গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এ অনুষ্ঠানের মাধ্যমে নতুন সদস্যরা আনুষ্ঠানিকভাবে দীক্ষা গ্রহণ করে রোভার স্কাউট হিসেবে তাদের নতুন যাত্রা শুরু করেন।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইআইইউসির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা রোভারের এলটি কমিশনার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো: ফজলুল কাদের চৌধুরী এবং আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসি রোভার স্কাউটস গ্রুপের গ্রুপ সম্পাদক ও আরএসএল প্রফেসর ড. মো: তৌহিদুল ইসলাম।
এ সময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলা রোভারের সম্পাদক এ জেড এম বোরহান উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরএসএল ও চট্টগ্রাম জেলা রোভারের সহকারী কমিশনার প্রফেসর ড. মো: আনোয়ারুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মোস্তফা মুনির চৌধুরী। বিজ্ঞপ্তি



