বড়াইগ্রামে সাবেক অধ্যক্ষকে পুনর্বহালের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

Printed Edition

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

নাটোরের বড়াইগ্রামে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করা ইসলামপুর-গুনাইহাটি ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ওসমান গণিকে পুনর্বহালের চেষ্টার অভিযোগে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মালিপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল শেষে মাদরাসার সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম, সমাজসেবক আব্দুল আউয়াল ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর গিয়াসউদ্দিন মনির।

বক্তারা অভিযোগ করেন, ওসমান গণি ২০১৫ সালে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। ২০২৪ সালে তিনি পদত্যাগ করেন।