মাদরাসা শিা নৈতিক ও মানবিক জাতি গঠনে সহযোগী শক্তি হবে : ইআবি ভিসি

Printed Edition

মাদরাসা শিা ব্যবস্থা নৈতিক ও মানবিক মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা জাতীয় শিা ব্যবস্থার উন্নয়ন প্রক্রিয়ার সহযোগী শক্তি হিসেবে ভবিষ্যতে কাজ করবে বলে মন্তব্য করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। তিনি বলেন, বর্তমান সরকার মাদরাসা ও ধর্মীয় শিা বান্ধব এবং মাদরাসা শিাকে আধুনিক শিাব্যবস্থায় রূপান্তরের ল্েয কাজ করছে। এ সুযোগকে কাজে লাগিয়ে সংশ্লিষ্ট সব অংশীজনকে মাদরাসা শিার উন্নয়নে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে। ইআবির কামিল (স্নাতকোত্তর) শিা, প্রশিণ ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে বুধবার যশোরের পিটিআই মিলনায়তনে আয়োজিত ‘মাদরাসায় উচ্চশিা : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক ও প্রকল্প পরিচালক মো: নওসের আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী এবং যশোর জেলা শিা কর্মকর্তা মো: মাহফুজুল হোসেন। এছাড়া সেমিনানে যশোর জেলার বিভিন্ন অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসার অধ্য ও গভর্নিং বডির প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।