বগুড়া অফিস
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় সেক্রেটারি একাদশ ২-১ গোলে সভাপতি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। আরো উপস্থিত ছিলেন বগুড়া মহানগর যুব বিভাগের সভাপতি আব্দুস সালাম তুহিন, সেক্রেটারি আব্দুল হাদী শফিক, মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকসহ অন্যরা।



