সনি-র‌্যাংগসের ‘ঈদ উৎসব সুপার ৭ কার্নিভাল’ শুরু

Printed Edition

দেশের ইলেকট্রনিক্স বাজারের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান সনি-র‌্যাংগস (র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড) আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী ‘ঈদ উৎসব সুপার ৭ কার্নিভাল’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছে। সম্প্রতি রাজধানীর বাংলামোটরস্থ সোনারতরী টাওয়ারে অবস্থিত নিজস্ব শোরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের যাত্রা শুরু হয়। কোরবানি ঈদকে কেন্দ্র করে সনি-র‌্যাংগস এবার সিলেট হাই-টেক পার্কে নিজস্ব কারখানায় উৎপাদিত র‌্যাংগস, ক্যালভিনেটর এবং দাইয়্যু ব্র্যান্ডের ১৭০ থেকে ৩৭৭ লিটার রেঞ্জের ২৫টি নতুন মডেলের রেফ্রিজারেটর বাজারে এনেছে। নজরকাড়া মিরর, ফ্রস্টেড ও ম্যাট ফিনিশ ডিজাইনের এই ফ্রিজগুলোতে রয়েছে সুবিশাল ফ্রিজার এবং দেশে প্রথমবারের মতো রেফ্রিজারেটরে মেডিসিন ও কসমেটিকস সংরক্ষণের বিশেষ সুবিধা। নতুন ও পুরাতন মিলিয়ে বর্তমানে সনি-র‌্যাংগসের ঈদ আয়োজনে ডিরেক্ট কুল, নো ফ্রস্ট এবং সাইড বাই সাইড ক্যাটাগরির মোট ৪৮টি মডেলের রেফ্রিজারেটর স্থান পেয়েছে। বিজ্ঞপ্তি।