চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতির (চবিসাস) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল দুপুরে চবি মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল ৯.৩০টায় চাকসু ভবনের সামনে থেকে শুরু হয়ে বর্ণাঢ্য এক আনন্দ শোভাযাত্রা প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন। আলোচনা সভায় ‘গণমুখী সাংবাদিকতার প্রত্যাশা : রাষ্ট্র, সমাজ ও সাংবাদিকের দায়দায়িত্ব’ বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম। বিজ্ঞপ্তি।



