সিলেট নগরভবন প্রাঙ্গণে বিশাল স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল উপভোগ

Printed Edition
সিলেট নগরভবনের সামনে এলইডি স্ক্রিনে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা উপভোগ করেন দর্শকরা : নয়া দিগন্ত
সিলেট নগরভবনের সামনে এলইডি স্ক্রিনে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা উপভোগ করেন দর্শকরা : নয়া দিগন্ত

সিলেট ব্যুরো

ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে সিলেট নগরভবনের সামনে সৃষ্টি হয়েছিল এক অনন্য উৎসবমুখর পরিবেশ। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর বিশেষ আগ্রহ ও উদ্যোগে স্থাপিত বিশাল জায়ান্ট এলইডি স্ক্রিনে ফাইনাল খেলা উপভোগ করতে রোববার দিনগত রাত থেকে নগরভবনের সামনে জড়ো হন হাজার হাজার ফুটবলপ্রেমী।

নগরের বিভিন্ন এলাকা থেকে পরিবার-পরিজন, বন্ধুবান্ধব ও স্বজনদের নিয়ে মানুষ খেলা দেখতে আসেন। খেলা শুরুর অনেক আগেই নগরভবন প্রাঙ্গণ দর্শকে পূর্ণ হয়ে যায়। নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

এর আগে গত ৯ জুলাই সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জায়ান্ট এলইডি স্ক্রিনে বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শনের উদ্বোধন করেন।

নগরবাসীর অনেকেই সিসিক প্রশাসকের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এমন আয়োজন শহরের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরো জোরদার করবে।