আইআইইউসি ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেস্টারের মতবিনিময় সভা

Printed Edition

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ও ইউনিভার্সিটি অব লেস্টারের যৌথ উদ্যোগে শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম পিএসসি (অব:), ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান, সেন্টার ফর রিসার্চের ডিরেক্টর ড. মুহাম্মদ আজীজুল হক, সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আমান উল্লাহ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ইউনিভার্সিটি অব লেস্টারের পক্ষ থেকে সভায় অংশ নেন স্কুল অব বিজনেসের ডিন অব ইন্টারন্যাশনালাইজেশন ড. আবদুল জব্বার এবং কলাবরেটর নাভিদ এজাজ। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউরেশিয়া ইনস্টিটিউট, জার্মানির বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর ইমরান খান এবং অ্যাডভাইজার কান্ট্রি হেড (বাংলাদেশ) আসাদুজ্জামান রনি।

সভায় আইআইইউসি ও ইউনিভার্সিটি অব লেস্টারের মধ্যে শিক্ষা, গবেষণা এবং অ্যাকাডেমিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সিটি অব লেস্টারে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ এবং শিক্ষকদের জন্য পিএইচডি গবেষণার সম্ভাবনা তুলে ধরা হয়। বিজ্ঞপ্তি।