বিবিসি
ইউক্রেনের জনপ্রিয় প্রতিরামন্ত্রী মিখাইলো ফেদোরভকে আকস্মিকভাবে বরখাস্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির বিভিন্ন শহরে বিােভ হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী কিয়েভসহ বিভিন্ন স্থানে মানুষ রাস্তায় নেমে আসেন।
কিয়েভে অনুষ্ঠিত বিােভে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিলেন তরুণ। তারা ‘ফেদোরভের ওপর থেকে হাত সরাও’ এবং ‘বিজয়কে নস্যাৎ করা বন্ধ করো’ লেখা প্ল্যাকার্ড বহন করেন। একই সাথে ‘লজ্জা! লজ্জা!!’ বলে স্লোগান দেন। প্রেসিডেন্ট জেলেনস্কি এখনো ফেদোরভকে বরখাস্ত করার কারণ প্রকাশ করেননি। তবে তার এই সিদ্ধান্ত রাজনৈতিক বিশ্লেষক, সামরিক মহল এবং নাগরিক সমাজের একটি অংশের মধ্যে ব্যাপক অসন্তোষের জন্ম দিয়েছে।
নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি
এ দিকে রয়টার্স জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের রদবদলের অংশ হিসেবে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শীর্ষ জ্বালানি নির্বাহী সের্হি কোরেতস্কিকে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। চলমান যুদ্ধকালীন পরিস্থিতিতে তিনি ইউক্রেনের তৃতীয় সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।



