বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আইআইইউসি পরিবার। অতি বৃষ্টিপাত, নদীবাঁধের ভাঙন ও পাহাড়ি ঢলে বন্যাকবলিত উপজেলাসমূহ এবং নগরীর বিভিন্ন পরিবারের মধ্যে ব্যাপকভাবে ত্রাণ-সহায়তা প্রদান করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। বৃহস্পতিবার বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, বন্দর এলাকা, পতেঙ্গা, পাাঁচলাইশ, চাঁন্দগাঁওয়ে বন্যাদুর্গত স্থানে আইআইইউসি পরিবারের পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। ইআইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, প্রো-ভিসি চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমানের নেতৃত্বে বিভিন্ন দল সক্রিয়ভাবে সাহায্যের হাত বাড়তে ছুটে যায় বানভাসি মানুষের কাছে। দলগুলোর সাথে ত্রাণ বিতরণ কাজে অংশগ্রহণ করেন বিভিন্ন অনুষদের ডিনরা যথাক্রমে- প্রফেসর ড. রশীদ জাহিদ, প্রফেসর ড. নেজামুল হক, প্রফেসর ড. রাজু আহমেদ, প্রফেসর ড. সিরাজুল ইসলাম, প্রফেসর ড. কাওসার আহমেদ, প্রক্টর মোস্তফা মনির চৌধুরী এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, ডিভিশনের পরিচালক, প্রক্টরিয়াল বডির সদস্য ও কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।



