সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিরোধপূর্ণ জমির নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম্য সালিশ বৈঠক শুরু হওয়ার আগেই দুই পক্ষের মারামারিতে আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রোববার উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত খাইরুজ্জামানের ছেলে এবং ঘটনার সময় তিনি তৃতীয় পক্ষ হিসেবে সেখানে ছিলেন।
এই ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুই নারীসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- গোলজার হোসেন, লিটন মিয়া, রিপন মিয়া, রতœা আক্তার ও মঞ্জুয়ারা বেগম। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত পাঁচ আসামিকে ইতোমধ্যে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



