‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেয়েছে লাফার্জহোলসিম

Printed Edition

টেকসই ব্যবসায়িক কার্যক্রম ও পরিবেশবান্ধব উদ্ভাবনী উদ্যোগের জন্য আরো একবার এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড লাভ করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে এবারের সংস্করণে ‘মোস্ট সাসটেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে অনারেবল মেনশন পুরস্কার লাভ করেছে লাফার্জহোলসিম।

কোম্পানির টেকসই বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগ ‘জিওসাইকেল’-এর মাধ্যমে টেকসই জ্বালানি এবং সার্র্কুলার ইকোনোমি নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে কোম্পানির পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন জিওসাইকেল বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তামরিন চৌধুরী।

২০২৩ সাল থেকে ব্র্যান্ড ফোরাম এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। চার বছরে লাফার্জহোলসিম বিভিন্ন ক্যাটাগরিতে ছয়টি পুরস্কার লাভ করেছে। বিজ্ঞপ্তি।